Tuesday, March 3, 2026
Homeজাতীয়ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে বৃহস্পতিবার সকালে ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সকালে তার গাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশের সময় উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তরা তার গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন এবং তার গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত অবস্থায় তিনি নিজ গ্রাম সাংগরে ফিরে যান।

পরবর্তী সময়ে তিনি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করতে রাজাপুর থানায় গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে। এরই মধ্যে কাঠালিয়া থানায় তার নামে একটি মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, “আমি আমার বোনের কবরস্থানে কাজ করানোর জন্য এসেছিলাম। পথে আমার ওপর হামলা হয় এবং আমার গাড়ি ভাঙচুর করা হয়। আমি রাজাপুর থানায় মামলা করতে গেলে পুলিশ জানায় যে, কাঠালিয়া থানার একটি মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমার নামে মামলা রয়েছে তা আমি জানতাম না।”

স্থানীয় রাজাপুর বিএনপি নেতাদের দাবি, শাহজাহান ওমরের গাড়িতে হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে বুধবার রাতে উপজেলা সদরে তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, “সাবেক এমপি শাহজাহান ওমরকে কাঠালিয়া থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments