নোবেল বিজয়ী ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুসের ২০২২ সালে মদ্যপ অবস্থায় গ্রেপ্তারের একটি ভিডিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে তিনি মাতাল অবস্থায় পুলিশের হাতে আটক হন।
মাতাল হয়ে গাড়ি চালানোর সময় সড়ক দুর্ঘটনা করে তখন পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। স্থানীয় পুলিশ জানায়, “জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল এবং পরে জরিমানা নিয়ে মুক্তি দেওয়া হয়।”
ভিডিওটি ২০২২ সালের হলেও এটি আবারও ভাইরাল হওয়ার ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার আচরণকে সমালোচনা করছেন, আবার কেউ কেউ এটি একটি পুরনো ঘটনা বলে উল্লেখ করছেন এবং বিষয়টি নিয়ে বেশি আলোচনা না করার আহ্বান জানাচ্ছেন।
ড. ইউনুস বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবারঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মনিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত শান্তিপূর্ণ সময় কাটাচ্ছেন।
এই ভিডিওর পুনরুত্থান মনিকা ইউনুসের সামাজিক এবং ব্যক্তিগত ইমেজের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক্সিডেন্ট করা মনিকার পুরো ভিডিও: • ইউনুস কন্যা মনিকা ইউনুসের মদ্যপ অবস্থ…

